× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ জনের বাড়িতে মাতম

লালমোহন ও চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ জনের বাড়িতে মাতম

ঘনকুয়াশায় মেঘনা নদীতে ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে এম ভি এডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে এক নারীজনসহ মোট চারজন নিহত হয়েছেন। 

চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। 

নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ব্যাপারীর ছেলে আবদুল গনি (৩৮), একই এলাকার কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া এলাকার মো. মিলনের স্ত্রী মোসা. রিনা (৩৫) এবং চরফ্যাশনের আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মো. গেদু শনির ছেলে মো. হানিফ মাঝি (৪২)।   

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি ভোলার চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসছিল। বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে মঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিনা নামে এত নারীর মৃত্যু হয়। এছাড়া অপর তিন যাত্রীও ঘটনাস্থলে অথবা গুরুতর আহত অবস্থায় মারা যান। হতাহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।  

ঘটনার পরপরই নৌ-পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে, নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের গগন বিদারী আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম স্বামী গনিকে হারিয়ে চিৎকার করে লাইজু বেগম বলছেন তার তিন সন্তানের কি হবে। লাইজু বেগম জানান, আমি কালকে তাকে ঢাকা যেতে বারবার নিষেধ করেছি। ঢাকার কাজের কারনে সে কালকেই চলে গেছে। রাতেই মৃত্যুর সংবাদ শুনতে পাই। পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের লাল মিয়া গাজি বাড়ির গার্মেন্ট কর্মী রিনা বেগমের বাড়িতে চলছে আহাজারি । নিহত রিনার মেয়ে ষষ্ঠ শ্রেণির মাদ্রানাছাত্রী সাথী মায়ের করুন মৃত্যুর খবর শুনে বার বার মূর্ছা যাচ্ছে।

এছাড়া নিহত হানিফ মাঝির বাড়িতে গিয়ে দেখা যায়, বাবার মৃত্যুর খবরে মেয়ে আকলিমা ও ছেলে শামিম কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমাদের মা অনেক দিন ধরে অসুস্থ। বাবাই সংসারের একমাত্র উপার্জনকারী। ধারদেনা করে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। রাত ১টার দিকে ফোনে শুনি বাবা দুর্ঘটনায় আহত। কিছুক্ষণ পরই জানি আমার বাবা মারা গেছেন। 

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। ঘটনাস্থল লালমোহন এলাকায় হয়নি তবুও ভুক্তভোগী পরিবার সহায়তা চাইলে যথাযথ সহায়তা দেওয়া হবে। এছাড়া নিহতদের মরদেহ এলাকায় আসলে আমদের ফোর্স সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। 

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, লঞ্চ দুর্ঘটনায় আহাম্মদপুর ইউনিয়নের হানিফ নামে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা