× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের ভেতরে শ্রমিকের মরদেহ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭ পিএম

ঘরের ভেতরে শ্রমিকের মরদেহ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে ঘরের ভেতর থেকে এক মাটি কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত ঝরতে দেখে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ফাইজুদ্দিনের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে দাম্পত্য কলহের জেরে স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে একাই বসবাস করছিলেন ফাইজুদ্দিন। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্ত্রী ও স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার দলের সরদার তারেক বলেন, ‘স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য বুধবার তিনি উকিল নোটিস পাঠিয়েছিলেন।’

তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম ওয়ান জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার পেছনে থাকা রহস্য উদঘাটনে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা