× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাতার প্রবাসীসহ বিএনপি নেতাদের গাড়িতে ডাকাতি, আহত ১৭

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:১৯ পিএম

কাতার প্রবাসীসহ বিএনপি নেতাদের গাড়িতে ডাকাতি, আহত ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাতার প্রবাসীসহ বিএনপি নেতাদের গাড়িতে হামলা করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীসহ ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রবাসীর পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নেয়। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাতার প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে মহাসড়কের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা এবং আষাঢিয়ারচর এলাকায় গত বুধবার মধ্যরাতে বিএনপি নেতাদের ওপর হামলা করে তাদের সর্বস্ব লুটপাট করেছে ডাকাতরা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাচ্ছিলেন। ডাকাতদের পৃথক হামলায় ১০ বিএনপি নেতা আহত হন। 

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গত বুধবার রাতে মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬) যোগে ঢাকার বিমানবন্দরে রওনা হন। বৃহস্পতিবার ভোর সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে তাদের গাড়ি। এ সময় ১০/১২ জনের একটি ডাকাতদল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে।

ডাকাতরা গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের ৭ জনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে  মারাত্মকভাবে জখম করে। ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামের হাতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রবাসীদের সঙ্গে থাকা তিনটি স্মাট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২শ’ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসীসহ আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ঘটনায় আহত প্রবাসী রিফাতুজ্জামান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তিনি ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ে ডাকাতদের কবলে পড়েন।

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে গত বুধবার রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির হামলার শিকার হন কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। তাদের গাড়ি ভাংচুর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। হামলায় আহত হন বিএনপির ৫ নেতা।

এছাড়া মধ্যরাতে আষাঢ়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালীর চাটখিলের যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা। তারা মাইক্রোবাস যোগে পুর্বাচল তিনশ’ ফিট যাচ্ছিল। ডাকাতরা গাড়িতে থাকা সকল বিএনপি নেতাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫/৭টি মোবাইল সেট, নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এ সময় ৫ জন বিএনপি নেতা আহত হন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।  আর অন্য কোথাও ডাকাতির ঘটনা খবর পাইনি । কেউ কোনো অভিযোগও নিয়ে আসেননি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা