× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ী প্রতি‌বেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৮ পিএম

চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবা‌জির সময় এলাকাবাসীর গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওর‌ফে সম্রাট নিহত হ‌য়েছেন। এ সময় দুটি অস্ত্রসহ তার সহ‌যো‌গি সে‌লিমকে আটক ক‌রে পু‌লি‌শে দেওয়া হয়।

বৃহস্প‌তিবার (২৫ ডিসেম্বর) সকালে পাংশা ম‌ডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন। এর আগে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা‌ গে‌ছে, সম্রাট নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল। দীর্ঘদিন পর ভার‌তে পা‌লি‌য়ে থাকার পর সম্প্রতি তিনি নি‌জের এলাকায়‌ ফি‌রে আসেন। বুধবার রাতে সম্রাট নিজের বাহিনী নিয়ে এক‌টি বাড়িতে চাঁদা আদায়ের জন্য যায়। কিন্তু ওই বাড়ির লোকজন চাঁদা দি‌তে অস্বীকৃতি জানিয়ে ডাকাত ডাকাত ব‌লে চিৎকার শুরু করে। এতে আশাপা‌শের লোকজন ছুটে এসে সম্রাটকে ধ‌রে গণ‌পিটু‌নি দিলে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এ সময় তার অন‌্যান‌্য সহ‌যো‌গিরা পালা‌লেও দুটি অস্ত্রসহ সে‌লিম না‌মে এক সন্ত্রাসীকে আটক করা হয়।

ওসি আরও জানান, বুধবার রাত পৌ‌নে ১১টার দি‌কে ক‌লিমহ‌রের হো‌সেনডাঙ্গা এলাকায় গণ‌পিটু‌নি‌তে সম্রাট নিহত হন। এ সময় সম্রা‌টের সহ‌যো‌গি‌ সে‌লিম‌কে এক‌টি পিস্তল ও এক‌টি ওয়ান শুটারগানসহ আটক করা হয়ে‌ছে। নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার মর‌দেহ উদ্ধার ক‌রে ময়ন‌াতদন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা