× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত, ক্ষোভে বাসে আগুন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫ পিএম

পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। প্রবা ফটো

পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাস চাপায় সিরাজুল হক (৯০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে এতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলাধীন কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সিরাজুল হক কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,  কাবিলা এলাকায় একতা পরিবহনের একটি বাস ঐ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে বাসটিকে আটক করে। পরে চালক ও যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা