× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের গণসংবর্ধনা

ঢাকায় যাওয়ার পথে কৃষকদল নেতার মৃত্যু

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

ঢাকায় যাওয়ার পথে কৃষকদল নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনায় যোগ দিতে নড়াইল থেকে ঢাকায় যাওয়ার পথে অসুস্থ হয়ে কৃষকদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম। তাৎক্ষণিকভাবে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

মুন্সী খায়রুজ্জামান আলম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত চেরাগ মুন্সির ছেলে। 

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার রাতে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকা থেকে নেতাকর্মীরা বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে মুন্সী খায়রুজ্জামান আলম অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কয়েকজন নেতাকর্মী মরদেহটি তার গ্রামের বাড়িতে নিয়ে যান, আর বাকিরা কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় রওনা দেন।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নড়াইল জেলা জেলার তিনটি উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে ঢাকায় রওনা হয়েছেন। ইতিহাসের সাক্ষী হতে দলবেঁধে ঢাকামুখী হওয়ার এই যাত্রাপথেই লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলমের মৃত্যু হয়। এতে নড়াইল জেলা বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান বলেন, বুধবার রাত ১২টার দিকে ওই কৃষকদল নেতাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম মামুন তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা