× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উদ্যোগে খাল খনন

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ পিএম

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উদ্যোগে খাল খনন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত উদ্যোগে খননের কাজ শুরু হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার শত বছরের পুরনো কহলখালী খাল।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহাদুর শাহ, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদের তত্ত্বাবধানে ১৮ ডিসেম্বর থেকে এই খননের কাজ শুরু হয়েছে।

পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজারকেন্দ্রিক বৃহত্তর বাণিজ্যিক এলাকার পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর হবে। ৩০ লাখ টাকার সম্ভাব্য বাজেট করে এ কাজ শুরু করা হয়।

স্থানীয়রা বলেন, প্রভাবশালীদের দখল, দূষণ এবং আবর্জনা ফেলার কারণে খালটি ভরাট হয়ে গিয়েছিল, এ কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদ বলেন, পেকুয়া বাজার থেকে নুইনন্যা মুইনন্যা ব্রিজ পর্যন্ত খালটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্দেশে খনন করা শুরু করছি। এটি খনন হলে এ অঞ্চলের সকলে উপকৃত হবে।

সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, সালাহউদ্দিন আহমদের উদ্যোগে খননের মাধ্যমে খালটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা পেকুয়া বাজারসংলগ্ন বাণিজ্যিক এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ এই খাল। খালটির খনন সম্পন্ন হলে সদর ইউনিয়নের কয়েকশ একর জমিতে বোরো ধান ও সবজি চাষের পানির সুব্যবস্থা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা