কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২২ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪ পিএম
কুলাউড়া থানা। সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলার আছুরীঘাট এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা পরস্পর বন্ধু ছিলেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে মোটরসাইকেলযোগে জাবেদ ও রিয়াদুল কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। আছুরীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।