× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ পিএম

দেওয়ানগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জে ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে তল্লাশি করে ৪৭ বান্ডিল থান কাপড় উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী। 

৩৫-বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সূত্র জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে করে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড়ের কয়েকটি বস্তা শেরপুরে নেওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবির টহল দল রৌমারী-ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়। পরে কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে ঝাওডাঙ্গায় পৌঁছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়িতে থাকা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, ভারতীয় কাপড় জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা