× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ০০:২৮ এএম

মো. মাহবুব আলম। ছবি: সংগৃহীত

মো. মাহবুব আলম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, মাহবুব ঈশ্বরগঞ্জ পৌর শহরের একটি ফার্মেসিতে চাকরি করতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা