রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ পিএম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে
হাসপাতালের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি চিকিৎসকদের পাশাপাশি বেসরকারি
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং স্থানীয় সাংবাদিকরা
অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার
(আরএমও) ডা. মীর আমিনুল ইসলাম মঞ্জু, মেডিকেল অফিসার ডা. সোহেল রানা এবং ল্যাব মালিক
সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা
বন্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা. সব্যসাচী নাথ বলেন, কমলনগর উপজেলার প্রায় আড়াই
থেকে তিন লাখ মানুষের জন্য এটি একমাত্র সরকারি হাসপাতা।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নিকেশ মজুমদার, ডা. দোলন
আক্তার, পরিসংখ্যান অফিসার মো. জাকির হোসেন, স্বাস্থ্য কর্মকর্তার সহকারী মো.শাজাহানসহ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।