× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিফ পরিবহনের ধাক্কায় ভিক্ষুকের মৃত্যু, বাস জব্দ

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুলতলী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক কালাই পৌরসভার আওড়ামন্ডপ পাড়ার মৃত ভবন মহন্তের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাস আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ওই বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের ছেলে জানায়, প্রতিদিনের মতো চাল সংগ্রহের জন্য ধনেশ্বর বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। গ্রামে গ্রামে ঘুরে সারাদিনের সংগ্রহকৃত চাল সন্ধ্যায় পুনটবাজারে বিক্রি করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালাই উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে চালক ধনেশ্বর গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত শিমুলতলী এলাকায় উত্তেজিত জনতা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থল এসে বাস থানা হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা