সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১৪ পিএম
সখীপুরে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় একই স্কুলের আবির (১৪) ও লিখন (১৫) নামের দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে
উপজেলার কালমেঘা (বেলতলী) নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই
আবির নিহত হয়। অপরদিকে গুরুতর আহত লিখনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।
নিহত আবির কালিদাস পানাউল্লাহ
পাড়ার মোহাম্মদ আলীর ছেলে এবং লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে।
তারা উপজেলার কালিদাস কলতান
বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল
ইসলাম জানান, বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আবির এবং লিখন আমাদের কলতান বিদ্যানিকেতনের
শিক্ষার্থী।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।