চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২১:৩৭ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় ফজলুর রহমান (৭৪) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা মরহুম হাজি আনোয়ার উল্যাহর ছেলে ও চৌদ্দগ্রাম বাজারের মোবাইল গ্যালারির মালিক মো. মানিকের বাবা।
রবিবার (২১
ডিসেম্বর) রবিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী
মদিনা বাস পথচারী ফজলুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও
তার ছেলে বাজারের মোবাইল ব্যবসায়ী মো. মানিক আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায়
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মিয়াবাজার
হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে গাড়িটি আটক করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে
ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক
রয়েছে।’