তালতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২২ পিএম
বরগুনার তালতলী প্রেস ক্লাব নির্বাচন শনিবার (২০ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। এতে উপজেলায় যুগান্তরের স্থানীয় প্রতিনিধি আব্দুল মোতালিব সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশের স্থানীয় প্রতিবেদক হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যর্যা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি মংচিনথান, সহ-সভাপতি-১ ওমর ফারুক, সহ-সভাপতি-২ মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হামিদ, কোষাধ্যক্ষ লিমন গাজী, দপ্তর সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক মোস্তাফিজ আকন, কার্যনির্বাহী সদস্য-১ হাফিজ আল মামুন, কার্যনির্বাহী সদস্য ২ জসিম উদ্দিন হাওলাদার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আবদুল কাবির, সহকারী নির্বাচন কমিশনার কামরুল ইসলাম ও জসিম উদ্দিন প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের দায়িত্ব পালন করেন।