চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিউল আলম আয়াছ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (২১
ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের
ছাইরাখালী ছিঁড়াপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের
ইনচার্জ মেহেদী হাসান। নিহত শফিউল আলম আয়াছ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ
সেলিম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর
বরতা দিয়ে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের
যাত্রীবাহী বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটরসাইকেল
আরোহী আয়াছ। মরদেহ উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালককে শনাক্তের পাশাপাশি আইনি
ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।