× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫ পিএম

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিউল আলম আয়াছ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের ছাইরাখালী ছিঁড়াপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান। নিহত শফিউল আলম আয়াছ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরতা দিয়ে হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী আয়াছ। মরদেহ উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালককে শনাক্তের পাশাপাশি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা