× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৩ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭ পিএম

বসতঘরে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ

নেত্রকোনার সদর উপজেলায় নিজের বসতঘরে পড়েছিল হেলাল উদ্দিন (৫৮) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

রবিবার (২১ ডিসেম্বর) জেলার সদর উপজেলার কেগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ আজ সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গত শনিবার দিনগত রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। একপর্যায়ে রবিবার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেন। পরে ঘরে ফিরে স্বামীকে জবাই করা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা