× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমান হাদিকে ‘জঙ্গি’ ট্যাগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইয়াহিয়াহ খান। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইয়াহিয়াহ খান। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাযার পর হাদিকে জঙ্গি সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  পোস্ট দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা। এর আগে হাদির হত্যাকান্ডের পর  ইংরেজিতে ‘OUT' লিখেও একটি পোস্ট করেন তিনি। 

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ওই ব্যক্তির নাম ইয়াহিয়াহ খান। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান শরীফ হাদির মৃত্যুর পর ইয়াহিয়াহ খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নানা বিতর্কিত পোস্ট দেন। হাদির মৃত্যুর পর তিনি ইংরেজিতে 'OUT' লিখে একটি পোস্ট করেন, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

হাদির মৃত্যুর পর ইয়াহিয়ার ফেসবুক পোস্ট । ছবি : সংগৃহীত

 ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়ে তিনি তীব্র আপত্তি তোলেন। তার একটি পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করে লিখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গি’র কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।

হাদিকে ‘জঙ্গি’ সম্বোধন করে ইয়াহিয়ার ফেসবুক পোস্ট । ছবি : সংগৃহীত

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, ইয়াহিয়াহ খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা