× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এমপি হতে চাই : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭ পিএম

সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এমপি হতে চাই : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমি ভোট ডাকাতের এমপি হতে চাইনা, ভোট চুরির এমপি হতে চাইনা। আমি এমপি হতে চেয়েছি- এই সমাজকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। তিনি বলেন, আমি দুর্নীতি বা আলিশান বাড়ি করার জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

মো. আসাদুজ্জামান বলেন, বিগত ১৭ বছর পর এবার আপনারা ভোট দিতে যাবেন। ভোট আপনার সাংবিধানিক অধিকার, সেই অধিকার কেড়ে রাখা হয়েছিল। তিনি বলেন, আমি শৈলকুপার শিক্ষক প্রতিনিধিদের বলেছি- প্রিজাইডিং অফিসার হিসেবে আপনি শুধু নিশ্চিত করবেন প্রতিটা ভোটার যাতে তার ভোট দিতে পারেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনাদের সঙ্গে দেখা হবে রাজপথে, কথা হবে ধানের শীষের মিছিলে, উন্নয়নের মিছিলে গণতন্ত্রের মিছিলে আইনের শাসন প্রতিষ্ঠার মিছিলে এবং একটি স্বপ্নের শৈলকুপার মিছিলে।

মো. আসাদুজ্জামান বলেন, আমি ধানের শীষে ভোট করব, ২৮ ডিসেম্বর সকলের দোয়া নিয়ে মনোনয়ন জমা দেব। ইতোমধ্যে দলের সিদ্ধান্ত নিয়ে আমি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এসে আপনাদের সঙ্গে ২৪ ঘণ্টা সময় কাটাব।

অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা জানি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের বেহেশত হবে না দোজখ হবে সেটা নির্ধারণ হবে কিয়ামতের দিন। অথচ একটি রাজনৈতিক দলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে, আসলে এটা শিরক করা।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের হৃদপিন্ড। দেশের যা কিছু শুভ যা কিছু ভালো, যে পরিবারের হাত ধরে এসেছে সেই জিয়া পরিবারের মধ্যমনি বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য দোয়া চাই। এছাড়া এ সময়ের মধ্যেই দেশের আরেক সূর্যসন্তান শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা