× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে গণশুনানি

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৫:৩১ পিএম

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে গণশুনানি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত করার লক্ষ্যে আরও ৪ ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তাহিরপুর সদর, বড়দল দক্ষিণ, বাদাঘাট ও বালিজুরি ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। গণশুনানিতে কৃষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

গণশুনানিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন এবং এতে প্রকৃত কৃষকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব এবং উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, সিএনআরএস কর্মকর্তা ও জেলা কাবিটা মনিটরিং কমিটির সদস্য সাইফুল চৌধুরি, কৃষক সামায়ুন, আবু জহর, জুয়েল, রায়হান উদ্দিন। গণশুনানিতে উপজেলা মনিটরিং কমিটির সদস্য, কৃষকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় পিআইসি গঠন করা হবে। কোনো তদবির বা অনৈতিক সুযোগ এখানে কাজ করবে না; প্রকৃত কৃষকরাই কমিটিতে স্থান পাবেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা