× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় জেলের জালে সাড়ে ৩৮ হাজার টাকার কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:২২ পিএম

কাতল মাছ হাতে ব্যবসায়ী। প্রবা ফটো

কাতল মাছ হাতে ব্যবসায়ী। প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলে রহমান হালদারের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের  একটি  কাতল মাছ।  মাছটি তিনি ৩৮ হাজার ৭০০ টাকায় স্থানীয় এক মাছ বিক্রেতার নিকট বিক্রি করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দৌলতদিয়া ৭নম্বর ফেরী ঘাটের অদূরে চর কর্ণেশনা এলাকায় কাতল মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে দৌলতদিয়া ৫নম্বর ফেরীঘাটের  মাছ বিক্রেতা ও ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন , সন্ধ্যার দিকে কাতল মাছটি ১হাজার দুইশ ৫০ টাকা কেজি দরে  মাছটি রহমান হালদারের কাছ থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এরকম বড়  মাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যাচ্ছেনা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা