× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গজারিয়ার লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১০:৪০ এএম

গ্রেপ্তারকৃত আসামী সৈকত। ছবি : সংগৃহীত

গ্রেপ্তারকৃত আসামী সৈকত। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে এক অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি লালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সৈকতকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি সৈকত (৩০) গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, এর আগে গত ২৬ নভেম্বর রাতে  মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয় (২৬) নামে যুবককে হত্যা করে সৈকত। তাছাড়া সে গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গেও জড়িত ছিল। জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও সৈকত। হত্যার ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা