× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক স্বামী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮ পিএম

পলাতক সাকিব মিয়া। ছবি : সংগৃহীত

পলাতক সাকিব মিয়া। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।  

নিহত ইভা (২০) সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব মিয়া (২৫) একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে প্রেমের সম্পর্কের জেরে সাকিব ও ইভার বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে গেলে পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা