× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানা হাজতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩২ পিএম

থানা হাজতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কুমিল্লার হোমনায় পুলিশ হেফাজতে হামিদা বেগম ওরফে ববিতা খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে হোমনা থানা হাজতে এ ঘটনা ঘটে। নিহত ববিতা খাতুন উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পারিবারিক কলহের জেরে খলিল মিয়ার দুই স্ত্রীÑ কোহিনুর আক্তার ও ববিতা খাতুনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট স্ত্রী ববিতা খাতুন বড় সতিন কোহিনুর আক্তার ও তার ৫ বছর বয়সি ছেলে সায়মনকে ছুরিকাঘাত করে আহত করেন। 

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ববিতাকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে খলিল মিয়ার ভাই স্বপন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ববিতাকে পুলিশি হেফাজতে রাখা হয়।

বৃহস্পতিবার ভোরে থানা হাজতের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ববিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল করিম জানান, ‘সতিন ও তার সন্তানকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় স্থানীয়রা ববিতাকে থানায় সোপর্দ করেছিলেন। ওই সময় হাজতখানায় জেসমিন আক্তার নামে আরেকজন ওয়ারেন্টভুক্ত আসামিও উপস্থিত ছিলেন। আজ ভোরে ববিতা আত্মহত্যা করেন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা