× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩ পিএম

সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রবা ফটো

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে স্থানীয়রা নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

র‍্যাব-৮, বরিশাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহে কোনো শরীর  আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা