সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ পিএম
কালীবাড়ি রোডের ৭ টি দোকানকে সিলগালা করেছে জেলা প্রশাসন। প্রবা ফটো
সুনামগঞ্জ পৌরশহরের কালীবাড়ি রোডের ৭ টি দোকানকে ১০ মিনিট সময় দিয়ে সিলগালা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম ইয়াসীর আরাফাতের নেতৃত্বে এই দোকানগুলো সিলগালা করা হয়।
এ বিষয়ে দোকানমালিক আজিজুর রহমান বলেন, আমরা আইন মেনে চলি। জেলা প্রশাসনের সঙ্গে এই জায়গা নিয়ে মামলা ছিলো। মামলার রায়ে জেলা প্রশাসনের অনুমতি চাওয়ার জন্য আদালত রায় দিয়েছেন। এরপর আমরা একাধিকবার আবেদন করেছি। এরপর লিখিতভাবে কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, আজকে হঠাৎ আমাদের ১০ মিনিটের সময় দিয়ে দোকানগুলো বন্ধ করে দিয়েছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম ইয়াসীর আরাফাত বলেন, ১৯৯০ সালে সরকারি জায়গায় অবৈধ দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়া হয়। পরে তারা মামলা করে। মামলায় তারা হেরে গেছে। এজন্য আজকে দখল উচ্ছেদ করে সরকারি জিম্মায় জায়গা নেওয়া হয়েছে।