× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা নারী আইনজীবীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

খুলনা অফিস

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

খুলনা নারী আইনজীবীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

খুলনা মহানগরীর শেরেবাংলা রোড এলাকায় এক নারী আইনজীবীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনো হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনায় অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু ও তার পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। রুকু ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

খুলনা সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগে রুকু উল্লেখ করেন, অজ্ঞাত কতিপয় ব্যক্তি তার বাড়ির মেইন গেটের বাইরে থেকে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল  বিস্ফোরণের শব্দে বাড়ির ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।অভিযোগে বলা হয়, এর আগেও তিনি বিভিন্ন সময় গালাগাল ও হত্যার হুমকি দিয়েছে তারা। গত ১২ নভেম্বরও তিনি খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৬৩) করেনÑ যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

রুকু তার আবেদনে উল্লেখ করেন, একজন সচেতন নাগরিক ও আইনের পক্ষে অবস্থান নেওয়ায় কেউ কেউ ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তার রাজপথে সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক সচেতনতার কারণে এই ধরনের নাশকতামূলক ঘটনা সংঘটিত হতে পারে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ককটেল নিক্ষেপের ঘটনায় তদন্তও শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা