× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীর কোপে গুরুতর জখম ব্যবসায়ী বাকেরের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০২ পিএম

ব্যবসায়ী মোহাম্মদ বাকের

ব্যবসায়ী মোহাম্মদ বাকের

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কুপিয়ে গুরুতর আহত ফেনীর লেমুয়া বাজারের পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ বাকের (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বাকের ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের খায়েজ আহম্মেদের ছেলে। তার স্ত্রী খালেদা আক্তার জানান, ময়নাতদন্ত শেষে বাকেরের মরদেহ দাফন করা হবে।

এর আগে গত ৭ ডিসেম্বর রবিবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দেওয়ানজী বাড়ি পুকুরের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো সেদিন রাতেও বাকের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, একটি মুঠোফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

মুমূর্ষু অবস্থায় বাকেরকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত শাহজাহান সুজন ওরফে নাইজেরিয়ান সুমন (২৪) এবং শাকিল খান রনি (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা