× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা-ছেলের ওপর বর্বরোচিত হামলা, গ্রেপ্তার ২

জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০০ পিএম

বাবা-ছেলের ওপর বর্বরোচিত হামলা, গ্রেপ্তার ২

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক নির্মম হামলার ঘটনা ঘটেছে। এতে আব্দুল শুক্কুর ও তার ছেলে আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলাবাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে  গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আব্দুল শুক্কুর ও তার ছেলে আবুল কাশেম খড় আনার উদ্দেশ্যে ইলাবাজ এলাকায় গেলে প্রতিবেশী নাজিম উদ্দীন তাদের গতিবিধি লক্ষ্য করতে থাকেন। একপর্যায়ে নাজিম উদ্দীন ফোন করে তার বাড়ি থেকে ভাই মারুফ আহমদ, নাসির উদ্দীন এবং ছেলে সাব্বির আহমদসহ আরও কয়েকজনকে ডেকে আনেন। এরপর ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে তাদের প্রচণ্ড মারধর করে একটি কাদাযুক্ত গর্তে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাকের নির্দেশে থানার মিডিয়া অফিসার এসআই মিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নাজিম উদ্দীনের ছেলে সাব্বির আহমদ ও তার ভাই নাসির উদ্দীনকে  গ্রেপ্তার করে।

এদিকে এলংজুরী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন যে, নাজিম উদ্দীনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। স্কুল, মসজিদ, রাস্তাঘাট ও সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করা তাদের পেশায় পরিণত হয়েছে। ইতিপূর্বেও এই পরিবারের বিরুদ্ধে একাধিক হামলা ও মামলা হওয়ার খবর পাওয়া গেছে।

জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে যে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা