× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ত্রয়োদশ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারর দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে  গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরের মৃত আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তবে গ্রেপ্তার ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন তিনি শুটার ফয়সালের শ্যালকের বন্ধু বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা