× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি সংঘর্ষ

ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: নিহত ১, আহত ২০

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

হবিগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। প্রবা ফটো।

হবিগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। প্রবা ফটো।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের সাহেব বাড়ি গেইটের দক্ষিণে তেলবাহী একটি ট্রাক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ দুপুর আনুমানিক ১টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনায় জড়িত দুটি গাড়িই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি গাড়িই আটক করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয়  এখন পর্যন্ত জানা যায়নি। তবে জানতে পারছি তিনি বাসের সুপারভাইজার ছিলেন। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা