× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডক্টরাট ডিগ্রি অর্জন করলেন সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন লাল্টু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪ পিএম

ডক্টরাট ডিগ্রি অর্জন করলেন সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন লাল্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু ডক্টরাট ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের লিবার্টি ইউনিভার্সিটি থেকে তিনি ‘ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেইশন’ বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেন।

তার ডক্টরাট ডিগ্রি অর্জনের বিষয়টি নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন তিনি।

তিনি পোস্টে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজই হয়ে গেলাম ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেইশন।’

সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর ২০২৫ শুরু হওয়ার ঠিক পরপরই বিশ্ববিদ্যালয় আমাকে আনুষ্ঠানিকভাবে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্টেইশন (ডিবিএ) ঘোষণা করে। এই দিনটি আমার জীবনে খুবই স্মরণীয়। আর এ দিনটি যেন আমার জীবনে এমন করে আসে, তার জন‍্য আপনারা যারা দোয়া করছেন, তাদের জন‍্য আমার পক্ষ থেকে অনেক অনেক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতি বর্তমানে কানাডায় প্রবাস জীবনে রয়েছেন। প্রবাসে থেকেই বিগত একযুগে এবং জুলাই-আগস্টের উত্তাল সময়ে স্বৈরাচারবিরোধী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‍বিশেষ করে, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় সোশ্যাল মিডিয়ায় তার সাহসী ভূমিকায় প্রবাসীরা বিভিন্ন দেশ স্বৈরাচারবিরোধী অবদান রেখেছেন। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই দেশে এসে রাজনীতিতে ফিরলেও তিনি দেশে ফিরেননি। রাজনীতিতে ফিরতে শুভাকাঙ্খীদের অনুরোধ সত্ত্বেও গতানুগতিক ক্ষমতায় যাওয়ার জন্য তিনি স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেননি বলে জানিয়েছেন।

তবে সাহাবুদ্দিন লাল্টু দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফেরানোর জন্য তেতো সত্য কথা অব্যাহত রেখেছেন। এজন্য তিনি অনেকের বিরাগভাজন হলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে নিজের মতামত ব্যক্ত করে যাচ্ছেন।

তিনি বিশ্বাস করেন, রাজনীতিতে সফল হতে হলে রাজনৈতিক নেতাকর্মীদের পড়াশোনার কোন বিকল্প নেই। তাই এখনও তিনি নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ডক্টরাট ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অব লন্ডন-এ ভর্তি হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতি।

রাজনীতি এবং শিক্ষাগত ক্ষেত্রে সাহাবুদ্দিন লাল্টুর অর্জিত দক্ষতা এবং জ্ঞান দেশের স্বার্থে আরও বড় পরিসরে কাজে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্খীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা