× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ, গ্রেপ্তার ১

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:১৫ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

অভিযানে ট্রাকচালক মো. ফরহাদ উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ট্রাকচালক মো. ফরহাদ উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২-বিজিবি) অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় অবৈধ ১৩৫ বস্তা জিরার ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকচালককে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলাধীন ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের তেঁতুলতলা নামক এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

অভিনব উপায়ে চালের ট্রাকে করে অবৈধ ভারতীয় জিরাগুলো পরিবহন করা হচ্ছিল। এ সময় ট্রাকচালক মো. ফরহাদ উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করা হয়। ফরহাদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২-বিজিবি) পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জুড়ী উপজেলাধীন ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের তেঁতুলতলা নামক এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে চাল ভর্তি একটি ট্রাক জব্দ করে। এরপর ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের কাছে ওই মালামালের বৈধ কাগজপত্র না থাকায় বিজির টহল দল ট্রাক চালক ও মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় জিরা: ১৩৫ বস্তা, আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৭৫ হাজার টাকা। বাংলাদেশি চাল: ১০৫ বস্তা, আনুমানিক  বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। ট্রাক: ১টি; আনুমানিক বাজারমূল্য  ৫০ লাখ টাকা। মোবাইল ফোন: ১টি; আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা