× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় চার বছরের শিশুর মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:২৬ পিএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনার দৌলতপুরে বাসচাপায় আয়মান সাদিক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার মা ও ভাইবোনের সঙ্গে একটি রিকশায় দৌলতপুর মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয় আয়মান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত বাসচালককে আটক করা হয়েছে। এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা