× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশী নারীকে ধর্ষণের অভিযোগে সবজি বিক্রেতার বিরুদ্ধে মামলা

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:০৩ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগে বগুড়ার শেরপুরে আল আমিন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে মামলার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ বুধবার (২১ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তবে এদিন ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি (তদন্ত) লাল মিয়া। 

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, আসামি আল আমিন হোসেন একজন মৌসুমি সবজি বিক্রেতা। তবে মাঝে মাঝে রিকশাভ্যানও চালান। তিনি শেরপুর পৌর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়িতে পৃথক ইউনিটে ওই নারী তার স্বামীসহ বাসা ভাড়া নেন। আল আমিন তার স্বামীর পূর্বপরিচিত। সেই সূত্র ধরে আল আমিনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি জানার পর ওই নারীকে তার স্বামী তালাক দেন। পরে আল আমিন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন।

মামলায় বলা হয়েছে, আল আমিন হোসেন গত ৯ ডিসেম্বর দুপুরে ওই নারীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। তারপর থেকে ওই নারী আল আমিন হোসেনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতে অস্বীকৃতি জানালে ওই নারী মঙ্গলবার দুপুরে আল আমিন হোসেনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাচ্চু বিশ্বাস বলেন, ‘ভিকটিম ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা