× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাটা শ্রমিকদের বাধায় ফিরে গেল পরিবেশ অধিদপ্তর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

ভাটা শ্রমিকদের বাধায় ফিরে গেল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেল পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের একটি টিম ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযানে চালান।

এ সময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। 

তারা বলেন, ভাটা ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়ে গিয়ে ভাঙতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২০০ শ্রমিক কাজ করি। এখন ভাটা ভেঙে দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর চতুর্থ বারের মতো এ ভাটায় অভিযান চালাল।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। সোমবার দুপুরে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। 

তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি। এর আগে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের অপর ভাটা এএমবিএম ভেঙে দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা