চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৭ পিএম
চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির ১৫ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির অ্যাডহক কমিটির এক বিশেষ সাধারণ সভায় আলোকচিত্রী শোয়েব ফারুকীকে সভাপতি ও আলোকচিত্রী মোহাম্মদ ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
এই কমিটি আগামী দুই বছর (২০২৬-২০২৮) দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেনÑ সহ-সভাপতি মো. সোলেমান সায়মন ও মোনায়েম বাপ্পী, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ মেরাজ মন্টু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রদর্শনী সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠু, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী এবং তথ্য ও পাঠাগার সম্পাদক দেবাশীষ দত্ত। এ ছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমেÑ বাসব শীল (পদাধিকার বলে), সুমী মল্লিক, সত্যজিৎ রঞ্জন দত্ত, জুয়েল দাশ ও রাফায়াতুল ইসলাম।
অ্যাডহক কমিটির সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও সদস্য অনুজ কুমার বড়ুয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ও সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক মউদুদুল আলম, সদস্য সচিব ও সদ্য বিদায়ি সভাপতি বাসব শীল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আলোকচিত্রী মৃণাল সরকার, সাবেক সভাপতি আলোকচিত্রী মুরতজা তৌফিকুল ইসলামসহ প্রয়াত সকল আজীবন ও সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।