× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে অনুমোদনহীন কারখানায় র‌্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ পিএম

চট্টগ্রামে অনুমোদনহীন কারখানায়  র‌্যাবের অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানা থাকা বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) ওয়ানপ্লাস কোম্পানি নামের ওই কারখানাটিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে র‌্যাব সদস্যদের পাশাপাশি বিএসটিআই’র ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গিয়ে কারখানাটিতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। পরে ওই কারখানায় থাকা বৈদ্যুতিক সরঞ্জামগুলো জব্দ করা হয়। পাশাপাশি এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা