× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫ পিএম

পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩০ বছর পলাতক থেকে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহের।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম। আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সমমহলদারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তাহের ওই এলাকার ছৈয়দ আহমদের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের ভিকটিম এমদাদুল হক ওরফে খোকনকে তার নিজ বসতঘর থেকে জোরপূর্বক বের করে এনে থ্রি-নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে ১ নম্বর আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি রাউজান থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা