× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ০০:১১ এএম

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত, সম্পাদক দিদার

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত ফেনী অফিস প্রধান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতি এবং এটিএন নিউজের দিদারুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন সবকটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন শাহাদাত–দিদারের নেতৃত্বাধীন ১৯ সদস্যবিশিষ্ট প্যানেলের সকল প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মাঈন উদ্দিন (দৈনিক স্টার লাইন), যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয় (দেশ টিভি) ও জসিম উদ্দিন ফরায়েজী (জিটিভি), কোষাধ্যক্ষ মো. শফি উল্লাহ রিপন (দেশরূপান্তর ও ইউএনবি), দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক রূপালী বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (আমার সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক মো. আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ), ক্রীড়া সম্পাদক তানজিদ উদ্দিন শুভ (সাপ্তাহিক ফেনীর প্রত্যয়) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী (আজকের দর্পণ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— শুকদেব নাথ তপন (সাপ্তাহিক ফেনীর আলো), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়), মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) এবং নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও ঢাকা মেইল)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা