× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখোমুখি সংঘর্ষ

যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ল অটোরিকশা, নিহত ১

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম

মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। প্রবা ফটো

মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। প্রবা ফটো

নওগাঁয় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়লে অটোরিকশা চালক মোতালেব হোসেন (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছটার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  

নিহত অটোরিকশা চালক মোতালেব রাণীনগর উপজেলার খট্রেশর গ্রামের মৃত বরকতের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন(৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন (২০)।  

স্থানীয় এবং নওগাঁ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাণীনগরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রাণীনগর-কাঁঠালতলী আঞ্চলিক সড়কের পিরোজপুর নামক স্থানে পৌঁছালে নওগাঁ শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চাপায় অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অকস্থায় রয়েছেন। 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ট্রাক অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা