× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:২০ পিএম

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে বিএসএফের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা এই পুশইন করে। পুশইনকৃতদের মধ্যে রয়েছেন ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু। পুশইনের শিকার ব্যক্তিরা হলেনÑ খুলনা জেলার ডুমুরিয়া থানার কুলোটিয়া গ্রামের মৃত হাসান আলী ছেলে মো. নজরুল (৪৭), মোজাহার আলীর মেয়ে মোসা. সালমা বেগম (৪০), ওই জেলার তেরখাদা থানার কেটলা গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মোসা. বিথি খাতুন (৯), যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের শামীম সরদারের মেয়ে মোসা. রুনা (৩৬), মৃত মতি সিকদারের মেয়ে সুফিয়া বেগম (৪০), নাওলী গ্রামের মৃত মোদ্দাছের ফকিরের মেয়ে মোসা. পারভিন (৪৮), ওই জেলারই ঝিকরগাছা থানার বাঁকড়া গ্রামের মৃত ইয়ামদ্দীনের ছেলে মো. আব্দুল খালেক (৫৫), মনিরুল শেখের মেয়ে মোসা. রিয়া পলি (১২), শর্ষা থানার বারন্দীপাড়ার মনিরুল শেখের ছেলে মোছা. নাসিমা (৩৮), বেনাপোল থানার সাখারীপোতা গ্রামের শহিদ ব্যাপারির মেয়ে ফরিদা বেগম (৪০), নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে মোসা. জরিনা বেগম (৩০), ইমরান হোসেনের ছেলে আব্দুর রাকিব (৯), সাতক্ষীরা জেলার কলরোয়া থানার হলুলিয়া গ্রামের জিহাদ সরদারের ছেলে অহিদ সরকার (৩৮), মানিকগঞ্জের সিংগার থানার মাধবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬) ও ঢাকার শাহ আলী থানার নিউ সি ব্লক ৭’র আমজাদ পালোয়ানের মেয়ে  ফাতেম আক্তার (৩১)।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপি’র কমান্ডার আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভোরে বিভীষণ সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। পুশইনের পর, বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থান থেকে ওই ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা