× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ৩ মাসে ১৩ খুন, ৩৭ ধর্ষণ

রংপুর অফিস

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২২ পিএম

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : সংগৃহীত

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : সংগৃহীত

রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর নগরীসহ উপজেলায় ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি। অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাইরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি। নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা