× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৫ পিএম

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর অন্তর্গত ৯টি বৌদ্ধ বিহারে চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত‍্য বিহারে প্রতিনিধিদের কাছে এসব চেক হস্তান্তর করা হয়।

ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী-১৬ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীতে এমপি প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষক রাহুলপ্রিয় মহাস্থবির এবং বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক অমিত বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মহসিন, এপিপি শওকত ওসমান, শিক্ষক হিতোষময় বড়ুয়া, প্রধান শিক্ষক সমরসেন বড়ুয়া, জলদী ধর্মরত্ন বিহার সেবা পরিষদের সাধারণ সম্পাদক অনু বড়ুয়া বাবু প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেনÑ দেবমিত্র মহাস্থবির, বুদ্ধপ্রিয় মহাথের, বোধিপ্রিয় মহাথেরো, মৈত্রীবোধি স্থবির, মেত্তাপ্রিয় স্থবিরসহ বাঁশখালী উপজেলার ৯টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা