× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও সংবর্ধনা

‎‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬ পিএম

‎রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও সংবর্ধনা

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে মিলন মেলা ২০২৫ ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি, দাউদপুর এলাকায় অবস্থিত গ্রামের বাড়ি পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, তরুণ স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মিলন মেলার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।

‎এ সময় উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে।

‎অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও সংবর্ধনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

‎রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা