× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদির ওপর হামলাকারীদের শেকড় উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২০ পিএম

শনিবার ঝিনাইদহের শৈলকুপায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন  অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। প্রবা ফটো

শনিবার ঝিনাইদহের শৈলকুপায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। প্রবা ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (১৩ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথীয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘হাদির ওপর আক্রমণ যে বা যারাই ঘটাক আইন তার নিজস্ব গতিতে চলবে। 

ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধার প্রাচীর আসুক নির্বাচন কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশে যারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, যারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে অন্যতম অগ্রদূত ছিলেন ওসমান হাদি। আমরা যেন তাকে আমাদের প্রার্থনায় রাখি।’

অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে এমপি প্রার্থী হচ্ছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। একজন ভোটপ্রার্থী হিসেবে যখন ফিরে আসব আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে। সুখ-দুঃখের কথা হবে, আনন্দের কথা হবে। আমি যেন আপনাদের মাঝে এসে আমার সততা-নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে আপনাদের সেবা করতে পারি।’

এ সময় ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা, ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা