× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসী জানায়, নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন। এই মহাসড়কের দুই পাশে ছোটবড় ২০টি পোশাক কারখানা রয়েছে। স্থানীয় মানুষের পাশাপাশি হাজার হাজার শিল্প-কারখানার শ্রমিক বসবাস করে। শ্রমিকদের পাশাপাশি পাশেই থাকা স্কুল-কলেজে শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে পারাপার হয়। এ ছাড়াও এখানে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটে। এজন্য একটি ফুটওভার ব্রিজ জরুরি প্রয়োজন। 

স্থানীয় বডি ফ্যাশন ও আইসিএল কারখানার সিইও সাব্বির আহমেদ জানান, নাওজোর এলাকায় নিরাপদভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে আহত ও প্রাণ হারাচ্ছেন অনেক শ্রমিক ও স্থানীয় লোকজন। সড়ক দুর্ঘটনা এড়াতে নাওজোর ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি ফুটওভার ব্রিজ খুবই জরুরি। 

এদিকে ইতোমধ্যে ফুটওভার ব্রিজের জন্য এলাকাবাসী সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোর এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এতে কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা