প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ২৩:২৮ পিএম
ময়মনসিংহের তারাকান্দায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে আরাফাত (২) ও রবি মিয়ার মেয়ে ফাতেমা (২)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, ‘শিশুদের মরদেহগুলো আইনানুসারে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’