× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে স্বামীর পরকীয়ার জেরে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও তার পরিবারের বিরুদ্ধে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাবার বাড়িতে রেখে দ্রুত পালিয়ে যায় স্বামী আরিফ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনার সঙ্গে প্রায় আট বছর আগে বিয়ে হয় আরিফ খলিফার। তাদের চার বছর বয়সি নাবিলা ইসলাম জান্নাত নামে একটি মেয়ে রয়েছে। আরিফ ঢাকায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে আট মাস ধরে কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেহেনার সংসারে অশান্তি চলছিল। আরিফের পরকীয়ার ঝামেলায় প্রায়ই রেহেনাকে নির্যাতন করত। কয়েক দিন আগে রেহেনার মা ঢাকায় গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে চাইলে ‘সংসার ভেঙে যাবে’Ñ এই ভয়ে রেহেনা ফিরতে চাননি।

গতকাল শুক্রবার ভোরে মরদেহ সাংগর গ্রামে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা রেহেনার গলা, হাত ও পিঠে নির্যাতনের স্পষ্ট দাগ দেখতে পান। মৃত্যুর কারণ জানতে চাইলে স্বামী আরিফ ও তার সঙ্গে আসা আত্মীয়রা দ্রুত সটকে পড়েন।

নিহতের বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে অসুস্থতার নাটক সাজিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেন।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টের পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা